আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের । কোম্পানিটির ৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এম.এল ডাইং ১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৪৮ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ৬৫ লাখ, মালেক স্পিনিং ১ কোটি ৭৪ লাখ, এম.এল ডাইং ১ কোটি ৯৬ লাখ, সায়হাম টেক্সটাইল ১ কোটি ৭ লাখ ও ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Leave a Reply