শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি, এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
‎সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্বতন্ত্র পরিচালক জনাব আবু সৈয়দ মজুমদার এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাকিবুর রহমান খান, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আবুল হাসানাতসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‎ডিজিটাল প্লাটফর্মে সভাটি সঞ্চালন এবং উপস্থাপন করেন কোম্পানী সচিব মোঃ নুর-উল- আলম এফসিএস, এলএল.বি।

‎ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।

‎সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৫ সালের জন্য ১২ শতাংশ (১২%) নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক পর্ষদের প্রতিবেদন, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন এবং কোম্পানীর নাম পরিবর্তনসহ সকল এজেন্ডা উপস্থিত শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় সংখ্যক ভোটে এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST