আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের অনুমোদন সাপেক্ষে প্রতিবেদনটি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
এছাড়া একই দিনে বিকাল ৪টায় অনুষ্ঠিত আরেকটি সভায় কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়টি আলোচনায় আসবে। সভা শেষে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, আগের হিসাব বছরে সিকদার ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। ফলে আসন্ন বোর্ড সভাকে ঘিরে কোম্পানিটির বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
Leave a Reply