শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

আজকের পুঁজিবাজার:বিদেয়ী সপ্তাহে (১৫ জুন থেকে ১৯ জুন)  পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ৩০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৩০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৯৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৯ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমস লিমেটেডের ৮ কোটি ৩ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসির ৭ কোটি ৯১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৭ কোটি ৯১ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমেটেড ৫ কোটি ৫৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৫ কোটি ৪৮ লাখ টাকা, সী পার্লের ৫ কোটি ৪৮ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST