বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

আজকের পুঁজিবাজার:বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) পুঁজিবাজারে  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৪.৪৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় স্থানে রয়েছে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩৫.২৯ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। এসময় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৩.৩৩ শতাংশ।

এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনটেক লিমিটেড, ফাস ফাইন্যান্স, ফরচুন সুজ, খুলনা প্রিন্টিং, রিং শাইন টেক্সটাইল, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পেনিনসুলা চিটাগাং।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST