মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ১০ কোম্পানি

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ১০ কোম্পানি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- হা-ওয়েল টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশনস, শমরিতা হসপিটাল, সিভিও পেট্রোকেমিক্যাল, জেএমআই সিরিঞ্জ, কেঅ্যান্ডকিউ, ফাইন ফুডস, শাশা ডেনিমস, রানার অটো ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।

এর আগে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে হা-ওয়েল টেক্সটাইল ২০%, ওরিয়ন ইনফিউশনস ২০%, শমরিতা হসপিটাল ৫%, সিভিও পেট্রোকেমিক্যাল ১১%, জেএমআই সিরিঞ্জ ১০%, কেঅ্যান্ডকিউ ৪%, ফাইন ফুডস ১৪%, শাশা ডেনিমস ৫%, রানার অটো ১০% ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের পর্ষদ ১% নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST