শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শেয়ার কিনবেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান

শেয়ার কিনবেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ার কিনবেন কোম্পানিটির চেয়ারম্যান আনিস উদ দৌলা। রোববার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এ ঘোষণা দেন।

ডিএসই সূত্রে জানা গেছে আনিস উদ দৌলা আগমী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে ১৬ লাখ শেয়ার কিনবেন তিনি। এই প্রতিবেদনটি লিখার সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ বাজারমূল্যে যার দাম দাঁড়ায় ২৪ কোটি ০৮ লাখ টাকা।

আনিস উদ দৌলা একজন বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) এর সভাপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST