আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৫৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৭৩০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা। কোম্পানিটির ৩১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওরিয়ন ইনফিউশন ৩০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ২৩ কোটি ৯৬ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২০ কোটি ৫২ লাখ, বিএটিবিসি ১৯ কোটি ২১ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৮ কোটি ৯৬ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৭ কোটি ৬ লাখ, যমুনা ব্যাংক ১৬ কোটি ৪২ লাখ ও স্কয়ার ফার্মা ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেণদেন করেছে।
Leave a Reply