শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

আজকের পুঁজিবাজার:সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২৭ মে) দেশের প্রধান  পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ কোম্পানিটির ১১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৬৭ লাখ টাকার।

৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বারাকা পতেঙ্গা পাওয়ার, আইএফআইসি ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, এস. আলম কোল্ড রোল্ড, মিডল্যান্ড ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST