শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে ডোমিনেজ স্টিল

লেনদেনের শীর্ষে ডোমিনেজ স্টিল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ অক্টোবর, ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস । কোম্পানিটির ২৪ কোটি ৪৮ লাখ ৯৫হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লি: । কোম্পানিটির ১৭ কোটি ৯৬লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসএর শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন লি:, সোনালী পেপার, সিমটেক্স, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST