বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে গ্রামীনফোন

লেনদেনের শীর্ষে গ্রামীনফোন

আজকের :সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৯৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ জানুয়ারি) গ্রামীণফোনের ১১ লাখ ৩৯ হাজার ৩০৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৩৮ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকা। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্সের লেনদেন হয়েছে ২১ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকার। আর ১৩ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST