শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ মার্চ)  লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ১৪ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিনডে বাংলাদেশের লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ টাকার। আর ০৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, ইন্দো-বাংলা ফার্মা, সোনারগাঁও টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক এবং লাভেলো আইসক্রিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST