আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৬২৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ১৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এম.এল ডাইং ১৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার কেমিক্যাল ১৮ কোটি ৫১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ কোটি ৮৯ লাখ, বেক্সিমেকা ১৩ কোটি ৫৭ লাখ, রানার অটো ১৩ কোটি ৪৬ লাখ, ডমিনেজ স্টিল ১১ কোটি ৬০ লাখ, সামিট অ্যলায়েন্স পোর্ট ১১ কোটি ও ব্রাক ব্যাংক ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
Leave a Reply