শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা

লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা

পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৩০৬ বার হাতবদল হয়েছে।

‎লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির ৩৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎ন্যাশনাল ফিড মিল ৩২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

‎এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩১ কোটি ২৭ লাখ, ব্রাক ব্যাংক ৩০ কোটি ৭ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২৮ কোটি ৬২ লাখ, মালেক স্পিনিং ২৫ কোটি ৬৮ লাখ, বিডি থাই ফুড ২২ কোটি ৪০ লাখ, এনসিসি ব্যাংক ১৯ কোটি ৭৩ লাখ ও প্রগতি ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST