আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, আগের হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম।
Leave a Reply