বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ব্লকে আট কোম্পানির বড় লেনদেন

ব্লকে আট কোম্পানির বড় লেনদেন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৬ কোটি ৫১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- সোস্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, আল আরাফাহ ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণফোন লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৫ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ৭ কোটি ১২ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্যাংক এশিয়ার ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ১ কোটি ৫৩ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২ লাখ ৯ হাজার টাকা, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯৭ লাখ ১৭ হাজার টাকা এবং গ্রামীণফোন লিমিটেডের ৯৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST