মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৩ কোটি ৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- লাভেলো আইসক্রিম, এসবিএসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৭ কোটি ৩ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ৬ কোটি ৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসবিএসি ব্যাংকের ৫ কোটি ১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টি কোম্পানির ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার টাকা এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ১ কোটি ২৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST