শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান (Credit Rating) প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) এই মূল্যায়ন সম্পন্ন করেছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এই ঋণমান নির্ধারণ করা হয়েছে।

ক্রিসলের রেটিং অনুযায়ী, স্বল্প মেয়াদে ব্যাংকটির ঋণমান ‘এসটি-১’, যা ব্যাংকের পর্যাপ্ত তারল্য এবং সব ধরনের দায় পরিশোধে দৃঢ় সক্ষমতার প্রতিফলন।

দীর্ঘ মেয়াদে ব্যাংকটির ঋণমান ‘এএ প্লাস’, যা উচ্চ মান, উচ্চতর নিরাপত্তা এবং সাউন্ড ক্রেডিট প্রোফাইল নির্দেশ করে। তবে, এই রেটিংয়ে মাঝারি মাত্রার ঝুঁকির সম্ভাবনাও রয়েছে।

এই রেটিং ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, ব্যাংক এশিয়া পিএলসি ২০০৪ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ টাকা।

শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী:

উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৫১.৪৩% শেয়ার,

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৯.৩৪%,

এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯.২৩% শেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST