সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিডি থাই ফুড চুক্তিভিত্তিক পণ্য উৎপাদন করবে

বিডি থাই ফুড চুক্তিভিত্তিক পণ্য উৎপাদন করবে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চতুর্থ দফায় ডাকাতির কবলে পড়ার ধাক্কা সামলে আবারও উৎপাদনে ফিরেছে। গত ১০ ফেব্রুয়ারি সর্বশেষ ডাকাতির পর এতদিন কোম্পানিটির উৎপাদন বন্ধ ছিল। ডাকাতরা কোম্পানির মূল বিদ্যুৎ লাইনের তার ও অনেক মেশিনারি লুট করে নিয়ে গেলে কোম্পানিটির উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল।

‎রোববার (৭ জুন) প্রকাশিত বিডি থাই ফুডের এক মূল্যসংবেদনশীল বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

‎বিজ্ঞপ্তি অনুসারে, আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়। একই বৈঠকে সজিব গ্রুপ ও এভারগ্রিন বেভারেজ লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের জন্য ভাড়ায় পণ্য উৎপাদন করার চুক্তি অনুমোদন করা হয়।


‎চুক্তি অনুসারে, বিডি থাই ফুডের কারখানায় সজিব গ্রুপের উইংস ব্র্যান্ডের কারবোনেটেড ড্রিংকস এবং এভারগ্রিন বেভারেজ লিমিটেডের জন্য সানক্রেস্ট ব্র্যান্ডের কারবোনেটেড ড্রিংকস উৎপাদন করবে। এতে কোম্পানির উৎপাদন ক্ষমতার ৭০ শতাংশ ব্যবহৃত হবে। বাকী ৩০ শতাংশ উৎপাদনক্ষমতা ব্যবহৃত হবে কোম্পানির নিজস্ব ‘নেকটার’ ব্র্যান্ডের ড্রিংকস উৎপাদনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST