মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বার্জারের বোর্ড সভার তারিখ ঘোষণা

বার্জারের বোর্ড সভার তারিখ ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত  বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এজন্য কোম্পানিটির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ওই বোর্ড সভা থেকেই কোম্পানিটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড করবে। এ তথ্য জানা গেছে।

‎আগামী ১৫ জুন বিকাল সোয়া ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এর আগের বছর অর্থাৎ ২০২৫ অর্থবছরের কোম্পানিটি ৫২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

‎সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ১৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৯ টাকা ৯২ পয়সা।

‎এছাড়া, প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (এপ্রিল-ডিসেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ টাকা ৪৩ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ৫২ টাকা ২০ পয়সা।

‎আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ৩৪ টাকা ৬৪ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ১৮ টাকা ৯ পয়সা।৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮০ টাকা ৪৬ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST