মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ৩ বছরের কারাদণ্ড

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ৩ বছরের কারাদণ্ড

আজকের পুঁজিবাজার:বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী-এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতের রায় দেশের আর্থিক খাত ও জনগণের আস্থার প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।

‎আমাদের সংগঠনের দৃঢ় বিশ্বাস, আর্থিক খাতে দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ব্যক্তিদের যেকোনো অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার-যদি আদালতের মাধ্যমে প্রমাণিত হয়-তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাধারণ জনগণ, বিনিয়োগকারী এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে দূর্বল করে।

‎বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে রাষ্ট্রপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে যে, যদি প্রচলিত আইন ও মামলার বাস্তবতা অনুযায়ী উপযুক্ত আইনি ভিত্তি বিদ্যমান থাকে, তবে আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করে শাস্তি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হোক। একই সাথে আর্থিক খাতে দুর্নীতির সাথে জড়িত সকল ব্যক্তির নিরুদ্ধে নিরপেক্ষ, কার্যকর এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করার সাহস না পায়।

‎আমরা বিশ্বাস করি, আইনের শাসন, জবাবদিহিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের দৃঢ় অবস্থানই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

‎অতএব, এস কে সুর চৌধুরী-এর সাজার মেয়াদ বাড়াতে রাষ্ট্রপক্ষ যেন হাইকোর্টে আবেদন করে-এই জোর দাবি জানিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।

‎জয় হোক ন্যায়বিচারের, জয় হোক বিনিয়োগকারীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST