বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

পুঁজিবাজারে আইপিও ডাইরেক্ট লিস্টিংয়ের খসড়া অনুমোদন

পুঁজিবাজারে আইপিও ডাইরেক্ট লিস্টিংয়ের খসড়া অনুমোদন

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডাইরেক্ট লিস্টিং রুলস-২০২৬ (Direct Listing of Securities by Stock Exchange) Rules, 2026′ এর খসড়া অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই কোন কোম্পানি সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সুযোগ পাবে।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির ১০২৭তম কমিশন সভায় ডাইরেক্ট লিস্টিং রুলস-২০২৬  এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

‎বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র জানায়, এটি খুব শ্রীঘ্রই জনমত যাচাই এর জন্য পত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রস্তাবিত ‘বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডাইরেক্ট লিস্টিং রুলস-২০২৬ অনুযায়ী বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ার অফলোডের (অন্তত ১০%-২০%) মাধ্যমে, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই কোনো কোম্পানির সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির সুযোগ সৃষ্টি হবে।

‎প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি, কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০% সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানাধীন কোম্পানি, বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি, কমপক্ষে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধনসম্পন্ন BTRC-অনুমোদিত টেলিযোগাযোগ ও ICTসংশ্লিষ্ট সেবা প্রদানকারী অথবা ICT অবকাঠামো অথবা উৎপাদনকারী কোম্পানির শেয়ার পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি করতে পারবে।

‎এছাড়া কমপক্ষে ৩ বছরের কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি, কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদসম্পন্ন কোম্পানি এবং কমিশনে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও সেন্ট্রাল কাউন্টারপার্টি নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে কোম্পানিসমূহের শেয়ার স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্ত করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST