রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনামঃ
আইয়ান জুট মিলের ১২,৪৫,০৩,৯৭২ টাকার অগ্নিবীমা দাবী পরিশোধ করল ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং ‎ সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের আমানতদার হতে পারবে বিদেশি ব্যাংক দরপতনের শীর্ষে প্রাইম ইন্সুরেন্স ২৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড
পুঁজিবাজার নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড:মোহাম্মদ ইউনুস

পুঁজিবাজার নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড:মোহাম্মদ ইউনুস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে অস্থিরতায় রয়েছে পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা দিনের পর দিন হচ্ছেন ক্ষতিগ্রস্ত। সৃষ্ট এ সমস্যা থেকে বের হতে ও পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে আগামী রবিবার (১১ মে) বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী রবিবার (১১ মে) বেলা ১২টায় ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা এবং কর্মকর্তাগণের হচ্ছেন- অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যান।

এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে অনুষ্ঠানেয় এ সভায় অংশগ্রহণকারীগণের প্রবেশের অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST