শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
দেশ জেনারেল ইন্স্যুরেন্সেরের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ সোনারবাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সিটি ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি এনসিসি ব্যাংকের ২০টি শাখা ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমতি বিএসইসিতে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বিএসইসির চেয়ারম্যানের উদ্ধৃত করে প্রকাশিত সংবাদ প্রচারিত তথ্য নিয়ে সতর্ক করেছে বিএসইসি আমরা নেটওয়ার্কসের বোর্ড সভার তারিখ ঘোষণা ওয়ালটনের বোর্ড সভার তারিখ ঘোষণা
পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পূর্ণ

পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পূর্ণ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে  তালিকাভুক্ত ৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : বেঙ্গল উইন্ডসোর, রূপালী ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, নাভানা সিএনজি এবং মামুন এগ্রো।

বেঙ্গল উইন্ডসোর : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ২’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ।

রূপালী ইন্স্যুরেন্স : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ২’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

ন্যাশনাল পলিমার : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

নাভানা সিএনজি : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

মামুন এগ্রো : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি২’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২২ থেকে ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST