বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দুই কোম্পানির ক্রেডিটরিটিং সম্পন্ন

দুই কোম্পানির ক্রেডিটরিটিং সম্পন্ন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ও সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানি দুটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। উভয় কোম্পানির রেটিংয়ের পূর্বাভাস রাখা হয়েছে ‘স্থিতিশীল’।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটি কোম্পানিটির সার্ভেইলেন্স সিপিএ (দাবি পরিশোধ সক্ষমতা) রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ নির্ধারণ করেছে। একই সঙ্গে রেটিংয়ের পূর্বাভাস ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

‎২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

‎অন্যদিকে, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিপিএ বা দাবি পরিশোধ সক্ষমতার রেটিং প্রকাশ করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে। এ রেটিংয়ের পূর্বাভাসও ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST