বুধবার, ১৭ Jun ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

দরবৃদ্ধি শীর্ষে ন্যাশনাল ফীড মিল

দরবৃদ্ধি শীর্ষে ন্যাশনাল ফীড মিল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৮২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ  বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল ফীড মিল লিমিটেড।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জাদরনা গেছে।

‎সূত্র মতে, বুধবার (১৭ জুন) ডিএসইতে সর্বোচ্চ ন্যাশনাল ফীড মিল লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ১ টাকা ৯ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বিডিকম অনলাইন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিবিএসের ৮.৭৮ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৯১ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫.১৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.০৮ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪.৪৮ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.১৬ শতাংশ ও অগ্নি সিস্টেমের ৪.১৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST