শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস

দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ মার্চ) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১২৩ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫ টাকা বা ৮ দশমিক ৫৯ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, আনোয়ার গ্যালভেজিং লিমিটেড, জাহিন স্পিনিং পিএলসি, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, জেমিনি সী ফুড পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST