রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

দর বৃদ্ধির শীর্ষে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।


দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রংপুর ডেইরি অ্যান্ড ফুডস প্রডাক্টস লিমিটেডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৭৬ শতাংশ। আর ৬ দশমিক ৪০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জাহিন স্পিনিং পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কং অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, সমরিতা হস্পিটাল লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এসএআইএফ পাওয়ারটেক লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST