শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

আজকের পুঁজিবাজার প্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৪৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৬ মার্চ) শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস, এস.আলম কোল্ড রোল্ড, বেঙ্গল উইন্ডসোর, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এস্কয়ার নিট, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST