সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে মেঘনা সিমেন্ট

দর বৃদ্ধির শীর্ষে মেঘনা সিমেন্ট

আজকের পুঁজিবাজার:সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর এদিন ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, হাক্কানি পাল্প, স্যালভো কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST