বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

আজকের পুঁজিবাজারে:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৪৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩ জুন) ডিএসইতে সর্বোচ্চ দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৮ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে জেনেক্স ইনফোসিস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনারগাঁও টেক্সটাইলের ৯.১৯ শতাংশ, বিডি অটোকারের ৭.৭৮ শতাংশ, আইপিডিসির ৭.২২ শতাংশ, মীর আখতারের ৬.৫৮ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.২৫ শতাংশ, বিডি থাই ফুডের ৬.২০ শতাংশ ও একমি পেস্টিসাইডের ৬.১০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST