রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে এইচ আর টেক্সটাইল

দর বৃদ্ধির শীর্ষে এইচ আর টেক্সটাইল

আজকেের পুঁজিবাজার: পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২ মার্চ) মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৪৪ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে এইচ আর টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ অটোকার্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা স্টিলক্রাফট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৭৭ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, আনোয়ার গ্যালভানজিং লিমিটেড, এসিআই লিমিটেড, হামিদ ফেব্রিকস পিএলসি, হামিদ ফেব্রিকস পিএলসি, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোলন্ডেন জুবলি মিউচ্যুয়াল ফান্ড এবং ইস্টার্ন লুবরিক্যান্টস বিলিন্ডর্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST