শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দর পতনের শীর্ষে ফাস ফাইন্যান্স

দর পতনের শীর্ষে ফাস ফাইন্যান্স

আজকের পুঁজিবাজার:সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯০ শতাংশ কমেছে।


তালিকায় তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইন্দোবাংলা ফার্মা, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ১, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, লিন্ডে বাংলাদেশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আম্বি ফার্মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST