বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দর পতনের শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ

দর পতনের শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ

আজকের পুঁজিবাজার:সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার (০৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫৪ শতাংশ।

আর ৪ দশমিক ১৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, জেনারেশন নেক্সট, ন্যাশনাল হাউজিং, প্রিমিয়ার লিজিং এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST