বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১৬০৬ কোটি টাকা

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১৬০৬ কোটি টাকা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (০৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা বা ০ দশমিক ২৩ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৭৭.২৬ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১১.৬৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৯.৬৯ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ।

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৮ কোটি টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৫৭ কোটি ৩০ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৭০ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬ কোটি ১৪ লাখ টাকা বা ১.৪৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৬০ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৪৬ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩৩টি কোম্পানির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST