শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

‎কোম্পানিগুলো হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, আরেএকে সিরামিকস ও সাউথবাংলা ব্যাংক লিমিটেড।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
‎পাইওনিয়ার ইন্স্যুরেন্স

‎কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এএএ’। আর সল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-১।

‎৩১ ডিসেম্বর জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।


‎স্ট্যান্ডার্ড ব্যাংক

‎কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড ।

‎রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর সল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২।

‎কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পরযন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

‎আরএকে সিরামিকস

‎কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি। দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এএ-’। আর সল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২।

‎৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

‎সাউথ বাংলা ব্যাংক

‎কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি। দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এ’। আর সল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩।

‎৩১ ডিসেম্বর জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST