সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ওয়ালটনের চুক্তি লিবিয়ার বাজারে পরিবেশক নিয়োগ

ওয়ালটনের চুক্তি লিবিয়ার বাজারে পরিবেশক নিয়োগ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।লিবিয়ার বাজারে ব্যবসা সম্প্রসারণে নতুন পদক্ষেপ নিয়েছে । এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি লিবিয়ার বেসরকারি প্রতিষ্ঠান এএসআর আল টেকনিয়াহ-এর সঙ্গে একটি বৈশ্বিক পরিবেশক নিয়োগ চুক্তি সই করেছে।

আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে প্রকাশিত তথ্যানুযায়ী, এএসআর আল টেকনিয়াহ লিবিয়ার প্রযোজ্য আইন অনুযায়ী নিবন্ধিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। কোম্পানিটির নিবন্ধিত কার্যালয় লিবিয়ার রাজধানী ত্রিপোলির আল সেয়াহেয়্যা এম্বাসিস স্ট্রিটে অবস্থিত। প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর ৩৭১৫৮ এবং কর শনাক্তকরণ নম্বর ২০২৪/০০০২৮২৬৮।

চুক্তির আওতায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিবিয়ার ভূখণ্ডে ওয়ালটনের পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণের জন্য এএসআর আল টেকনিয়াহ-কে কোম্পানির অনুমোদিত পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে।

পারস্পরিক সম্মত শর্ত অনুযায়ী, এই পরিবেশক নিয়োগ চুক্তির মেয়াদ হবে তিন বছর। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি লিবিয়ার বাজারে ওয়ালটনের পণ্য বিক্রি, বিতরণ এবং বাজারজাতকরণের দায়িত্ব পালন করবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চুক্তির মাধ্যমে উত্তর আফ্রিকার বাজারে ওয়ালটনের উপস্থিতি আরও জোরালো হবে। আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে কোম্পানিটি বিভিন্ন দেশে পরিবেশক নিয়োগ ও বিপণন নেটওয়ার্ক বিস্তৃত করে আসছে। লিবিয়ায় নতুন পরিবেশক নিয়োগ সেই কার্যক্রমকে আরও এগিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ডিএসইতে প্রকাশিত তথ্যে চুক্তির আর্থিক মূল্য, সম্ভাব্য বিক্রয় পরিমাণ কিংবা কোন কোন পণ্য এই চুক্তির আওতায় থাকবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। কোম্পানি শুধু জানিয়েছে, পারস্পরিক সম্মত শর্তাবলীর ভিত্তিতে তিন বছরের জন্য এএসআর আল টেকনিয়াহ-কে লিবিয়ায় ওয়ালটনের অনুমোদিত পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST