বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার;পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
‎
‎বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
‎
‎কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
‎
‎চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৭ পয়সা। গত বছর একই সময়ে ০.০০৩ পয়সা আয় হয়েছিল।
‎
‎আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ০.০৮  পয়সা।

‎দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৮ টাকা ৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৮ টাকা ৩৪ পয়সা ছিল।
‎
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৪৬ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST