রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ করবে শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস

ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ করবে শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত  ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান এমক্যাশ লিমিটেডে কৌশলগত বিনিয়োগকারী যুক্ত করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বিএকশো হোল্ডিংস এলএলসিকে এমক্যাশের অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল (৮ মার্চ) অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩৯৫তম পরিচালনা পর্ষদ সভায় এ সংক্রান্ত মূল্য সংবেদনশীল সিদ্ধান্ত (পিএসআই) অনুমোদন দেওয়া হয়েছে। সভায় বিএকশো হোল্ডিংস এলএলসিকে এমক্যাশ লিমিটেডের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সম্মতি দেয় বোর্ড।

এমক্যাশ লিমিটেড ইসলামী ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত।

৫০০ কোটি টাকা মূলধন বৃদ্ধির পরিকল্পনা

বোর্ড সভায় এমক্যাশ লিমিটেডের পরিশোধিত মূলধন ধাপে ধাপে ৫০০ কোটি টাকা পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলধন বৃদ্ধির পর শেয়ার মালিকানার কাঠামো নির্ধারণ করা হয়েছে এভাবে—

  • ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হাতে থাকবে ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার

  • বিএকশো হোল্ডিংস এলএলসির হাতে থাকবে সর্বোচ্চ ৪৮.৯৯৯০ শতাংশ শেয়ার

নতুন শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমেই এই বিনিয়োগ কার্যকর হবে। তবে চূড়ান্ত বাস্তবায়নের জন্য এমক্যাশ লিমিটেডের বোর্ডের অনুমোদনসহ সব আইনি ও নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র নিতে হবে।

ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে নতুন মাত্রা

ইসলামী ব্যাংক মনে করছে, এই কৌশলগত বিনিয়োগের ফলে এমক্যাশের মূলধন ভিত্তি শক্তিশালী হবে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদার যুক্ত হওয়ায় প্রযুক্তিগত দক্ষতা ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বিনিয়োগকারীর আগমন এমক্যাশের সেবার মান ও পরিসর বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST