সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) বিশেষ কমিশন সভা আয়োজন করে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেওয়া হবে।

‎বর্তমানে বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস ১১০ দশমিক ১০ টাকা এবং ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস ৩২ দশমিক ৬০ টাকা।

‎এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন আজকের পুঁজিবাজার কে বলেন, ‘শিগগিরই দুই কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে। সেটা সোমবার বা মঙ্গলবারও হতে পারে।’


‎এদিকে রবিবার (৭ জুন) বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সদস্যরা। ওই বৈঠকে তিনি জানান, পুঁজিবাজারে আর কোনো ফ্লোর প্রাইস রাখা হবে না; শিগগিরই তা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে।

‎ফ্লোর প্রাইস হলো শেয়ারের দামের সর্বনিম্ন সীমা, যার নিচে কোনো শেয়ারের দাম নামতে পারে না। করোনা মহামারির শুরুতে শেয়ারদরের অস্বাভাবিক পতন ঠেকাতে এ ব্যবস্থা চালু করে বিএসইসি। ২০২০ সালের ১৯ মার্চ তৎকালীন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‎পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন কোম্পানির শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলেও ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ক্ষেত্রে তা বহাল ছিল। তবে সোমবারের বিশেষ কমিশন সভায় এ দুই কোম্পানির ফ্লোর প্রাইসও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST