শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

আইএফআইসি আমার ব্যাংক অ্যাপে যুক্ত হলো কিউআর পেমেন্ট সুবিধা

আইএফআইসি আমার ব্যাংক অ্যাপে যুক্ত হলো কিউআর পেমেন্ট সুবিধা

চলমান ডিজিটাল ট্রান্সফরমেশনের অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং চ্যানেল, “আইএফআইসি আমার ব্যাংক” অ্যাপে যুক্ত হলো কিউআর স্ক্যান সম্বলিত ক্যাশলেস পেমেন্ট সুবিধা।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বৃহস্পতিবার (২৮ নভেম্বর, ২০২৪) আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ক্যাফেটেরিয়ায় কিউআর পেমেন্টের মাধ্যমে নতুন এ সেবার শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আমার ব্যাংক অ্যাপে কিউআর স্ক্যান সুবিধা যুক্ত হওয়ার মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন।

১৪০০+ শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি, গ্রাহকদের সর্বাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST