আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ ৩ সেট যন্ত্রপাতি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির জন্য বাৎসরিক ৩১ কোটি ৫৪ লাখ পিস কার্টুন তৈরীর লক্ষ্যে ৫ লাখ ডলার দিয়ে দুই সেট কার্টুন উৎপাদনের যন্ত্রপাতি ক্রয় করা হবে। যা নারায়নগঞ্জে কুতুবপুরে কোম্পানির কারখানায় স্থাপন করা হবে।
খাদ্য শিল্পের জন্য ৪৬ হাজার ডলার দিয়ে ১ সেট ব্র্যান্ড নিউ যন্ত্রপাতি ক্রয় করা হবে। ডিম ধোয়া এবং ভাঙার মেশিন যার মোট উৎপাদন ক্ষমতা বার্ষিক ১৭৫.২০ মিলিয়ন পিস। যা নারায়নগঞ্জে ললাতিতে কোম্পানির কারখানায় স্থাপন করা হবে।
Leave a Reply