শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ম্যাক্স গ্রুপের নৌ–কার্গো বীমা দাবি পরিশোধ করল দেশ জেনারেল ইন্স্যুরেন্স

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ম্যাক্স গ্রুপের নৌ–কার্গো বীমা দাবি পরিশোধ করল দেশ জেনারেল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
গত ১৮ অক্টোবর ২০২৫ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বীমাগ্রহীতা ম্যাক্স গ্রুপের ২ (দুই)টি নৌ–কার্গো বীমা দাবির ক্ষতিপূরণ পরিশোধ করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদী খানম ম্যাক্স গ্রুপের উক্ত দুইটি নৌ–কার্গো বীমা দাবির বিপরীতে মোট ১৬,৩৪,২৭৬.০০ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করেন। এর মধ্যে একটি দাবির পরিমাণ ছিল ৬,২৬,০৭৬ টাকা এবং অপরটির পরিমাণ ছিল ১০,০৮,২০০ টাকা।

কোম্পানি সূত্র জানায়, দাবি উত্থাপনের পরপরই দেশ জেনারেল ইন্স্যুরেন্স যথাযথ উদ্যোগ গ্রহণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও সার্ভে রিপোর্ট প্রাপ্তির সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ে দাবি নিষ্পত্তি সম্পন্ন করা হয়।

গ্রাহকস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়মিতভাবে বীমা দাবি নিষ্পত্তি করে আসছে। এর ধারাবাহিকতায় জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ সময়কালে প্রতিষ্ঠানটি বিভিন্ন শ্রেণির বীমা দাবির বিপরীতে মোট প্রায় ১ কোটি ৮১ লক্ষ ৬১ হাজার ৯৪ টাকা পরিশোধ করেছে। পরিশোধিত দাবির মধ্যে অগ্নি বীমা, মোটর বীমা, মেরিন বীমা ও অন্যান্য নন–লাইফ বীমা দাবি অন্তর্ভুক্ত রয়েছে।

সময়মতো ও স্বচ্ছ প্রক্রিয়ায় দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

উক্ত দাবির চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ম্যাক্স গ্রুপের পক্ষে চেক গ্রহণ করেন জনাব মোঃ মাহমুদ হুসেইন, ডিজিএম (কর্পোরেট ফিন্যান্স)। এ সময় আরও উপস্থিত ছিলেন দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিভাগীয় প্রধান (দাবি ও পুনঃবীমা) জনাব মোঃ জিয়াউল হক। ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্য অর্থায়ন কর্মকর্তা জনাব মোঃ শহিদুল ইসলাম খান, ডিজিএম (টেকনিক্যাল) জনাব খালেদ বিন হোসেন এবং সহকারী ব্যবস্থাপক ইঞ্জি: রাহাদ আহমেদ রুমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এ প্রসঙ্গে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদী খানম বলেন,
“গ্রাহকের দাবি দ্রুত ও ন্যায়সংগতভাবে পরিশোধ করাই আমাদের প্রধান অঙ্গীকার। বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছি।”

ভবিষ্যতেও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহকবান্ধব বীমা সেবা প্রদানের মাধ্যমে দেশের বীমা খাতের টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST