মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

পুঁজিবাজার উন্নয়নে ডিএসই-সিএসইর সঙ্গে বিএসইসির বৈঠক

পুঁজিবাজার উন্নয়নে ডিএসই-সিএসইর সঙ্গে বিএসইসির বৈঠক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই স্টেকহোল্ডারের সঙ্গে পৃথক সভায় পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মো. আলী আকবর, বিএসইসির কমিশনার মো. সাইফুদ্দিন, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিন সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়। সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, পরিচালক ড. মাহমুদ হাসান অংশগ্রহণ করেন।

এছাড়া, এদিন সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়। সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাফিজুল ইসলাম রাশেদ, পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া, পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির, পরিচালক রিচার্ড ডি রোজারিও, পরিচালক মিনহাজ মান্নান ইমন, পরিচালক মো. হানিফ ভূইয়া ও পরিচালক মো. সাজেদুল ইসলাম অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST