শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

১১ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

১১ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১১ কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, রোববার (১৯ অক্টোবর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসিএর। এদিন কোম্পানিটির ২ কোটি ৪১ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। কোম্পানিটির ২ কোটি ২৭ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড ।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটিইসলামীব্যাংক পিএলসি.১ কোটি ২৬ লাখ ২৩ হাজার টাকা, ফাইন ফুডস লি: ৮৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST