বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

পুঁজিবাজার পুঁজিবাজারে :সাপ্তাহিক লেনদেন (২১-২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২৫.৪৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৯৫ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৫.৪৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২৪ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.১৬%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর – খান ব্রাদার্সের ৩.৭২%, ওরিয়ন ইনফিউশনের ৩.৩৭%, ফারইস্ট নিটিংয়ের ২.৮০%, টেকনো ড্রাগসের ২.২০%, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৭%, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১.৯৩%, সোনালী পেপারের ১.৮১%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১.৮০% ও রবি আজিয়াটার ১.৭০% লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST