বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে এই তথ্য।

সপ্তাহজুড়ে ওরিয়ন ইনফিউশনের শেয়ার প্রতিদিন গড়ে ৪৩ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট বাজার লেনদেনের ৩ দশমিক ৩৭ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪১ কোটি ৫০ লাখ টাকার, যা মোট লেনদেনের ৩ দশমিক ২০ শতাংশ।


Bank interest rates

তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ৪৩ শতাংশ।

সপ্তাহজুড়ে লেনদেনর শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর গড় লেনদেন হয়েছে- লাভেলো আইসক্রিমের ৩০ কোটি ৪৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২২ কোটি ২৬ লাখ টাকা, রবি আজিয়াটার ২০ কোটি ৫৬ লাখ টাকা, সোনালী পেপারের ২০ কোটি ২৪ লাখ টাকা, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের ১৮ কোটি ১১ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৭ কোটি ৪৫ লাখ টাকা এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের ১৭ কোটি ২৬ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST