শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সপ্তাহজুড়ে এক্সিম ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহজুড়ে এক্সিম ব্যাংকের সর্বোচ্চ দরপতন

আজকের পুঁজিবাজার:বিদায়ী সপ্তাহে (১৭ আগস্ট থেকে ২১ আগস্ট) পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে সর্বোচ্চ শেয়ার দরপতন হয়েছে এক্সিম ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪ টাকা ৬০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ১৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩ টাকা ৩০ পয়সা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬ দশমিক ১০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিংয়ের ১০.৭১ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.৬৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৮.৫৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৮.৫১ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৭.৮৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.৬৯ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬.৯০ শতাংশ দর কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST