বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

আজকের পুঁজিবাজার:সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার (০৬ আগস্ট)  পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৬ আগস্ট) প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২০ শতাংশ বেড়েছে। যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর আজ ৮ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫০ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর হচ্ছে- ওয়াটা কেমিক্যালস, ইনডেক্স এগ্রো, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, সোনালী পেপার, মনোস্পুল পেপার এবং কাট্টলী টেক্সটাইল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST