রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

পিপলস ইন্সুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পিপলস ইন্সুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ‌গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা ও ইপিএস বেড়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৬ পয়সা। গত বছর একই সময়ে ৫৮ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ১২ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST